স্ট্রোক আর বুকে ব্যথার যন্ত্রণা নিয়ে গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন মিঠুন চক্রবর্তী। এমন খবরকে মিথ্যা বলে উড়িয়ে দিয়েছেন মিঠুনের পূত্রবধু মাদলসা শর্মা।
হঠাৎ দুই বাংলার জনপ্রিয় অভিনেতার অসুস্থতায় খবরে শোকের ছায়া নেমে আসে ভক্ত ও শুভাকাঙ্খী মহলে। আর ঠিক এমনই সময় মাদলসা জানান, কিছুই হয়নি মিঠুনের।
ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারের একটি প্রতিবেদন থেকে জানা যায়, বিশেষ সাক্ষাৎকারে মাদলসা বলেছেন, শনিবার (১০ ফেব্রুয়ারি) সকালে ‘শাস্ত্রী’ সিনেমার শুটিং সেটে হঠাৎ অসুস্থ হলে সিনেমার পরিচালক সোহম চক্রবর্তী দ্রুত হাসপাতালে ভর্তি করেন মিঠুনকে। তার এমআরআইয়ে বুকে ব্যথা, স্ট্রোক, ধরা পড়ে। এসবই ভুয়া কথা।
মাদলসা আরও বলেন, রুটিন চেকআপের জন্যই আমার শ্বশুরকে হাসপাতালে নেয়া হয়েছে। বর্তমানে তিনি হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিচ্ছেন। কলকাতার অ্যাপেলো হাসপাতালে ভর্তি মিঠুনের অবস্থা স্থিতিশীল রয়েছে, এমনও দাবি করেছেন মাদলসা।
উল্লেখ্য, ২০১৮ সালে মিঠুনের ছেলে মহাক্ষয় চক্রবর্তীকে বিয়ে করেন মাদালসা। সেই থেকে শ্বশুর মিঠুনের প্রতি বিশেষ যত্ন নেন মাদলসা। তাই হঠাৎ মিঠুনের অসুস্থতায় দ্রুত ছুটে যান হাসপাতালে। কিন্তু হাসপাতাল থেকে মিঠুনের অসুস্থাতার চিকিৎসা নয়, বরং নিয়মিত রুটিন চেকআপের কথা জানালেন মাদলসা।

0 Comments