‘কবীর সিং’ কে মনে আছে? নিশ্চয় তার সেই বোল্ড লুক ভক্তরা ভুলে যাননি। সন্দীপ রেড্ডি ভাঙ্গার সেই সিনেমা হয়েছিল সুপারহিট। পরিচালকের ‘অ্যানিমেল’ও দারুণ ব্যবসা করেছে। অর্জন করে নিয়েছে ফিল্মফেয়ার পুরস্কার। এবার শোনা যাচ্ছে শহিদ কাপুর ‘অ্যানিমেল ২’ তে পর্দা কাঁপাবেন।
সন্দীপ রেড্ডি ভাঙ্গার প্রথম হিন্দি সিনেমার নায়ক ছিলেন শহিদ। ‘কবীর সিং’-এ প্রধান চরিত্রে অভিনয় করেছিলেন শহিদ। প্রায় ৪০০ কোটির ব্যবসা করেছিল সিনেমাটি।
গত বছর ১ ডিসেম্বর মুক্তি পেয়েছে তার দ্বিতীয় হিন্দি সিনেমা ‘অ্যানিমেল’। এই সিনেমার নায়ক রণবীর কাপুর এই সিনেমার জন্য সফলতার শীর্ষে পৌঁছে গেছেন। সফলতার পরেই শুরু হয়েছে এর সিক্যুয়েল নিয়ে আলোচনা। জানা গেছে, ২০২৫ সালে শুট শুরু হওয়ার কথা রয়েছে ‘অ্যানিমেল পার্ক’-এর। তবে এতে কি ফিরবেন কবীর সিং?
এ বিষয়ে শহিদ কাপুর বলেন, ‘সব সিদ্ধান্ত অভিনেতার হাতে থাকে না। এখানে অনেকগুলো বিষয় রয়েছে। সেগুলো অতিক্রম করতে হয়। আর দুই সিনেমা দুই ধাঁচের। তবে তার এন্ট্রির বিষয়টি একেবারে উড়িয়েও দেননি তিনি।’
শহিদ কাপুরের নতুন ছবি ‘তেরি বাতো ম্যায় অ্যায়সা উলঝা জিয়ার’ ট্রেলার ১৮ জানুয়ারি, বৃহস্পতিবার মুক্তি পেয়েছে। সেখানেই দেখা যাচ্ছে কৃতির প্রেমে এবং কাজে মুগ্ধ হয়ে যান শাহিদ কাপুর। পরিবারকে জানাতে তারাও মেনে নেন এই সম্পর্ক। কিন্তু মেয়েটির কিছু উদ্ভট কান্ডকারখানা সকলেরই বেশ নজরে পড়েছিল, কিন্তু তারা ভেবেছেন এই মেয়ে বিদেশি তাই হয়তো এমন।
কিন্তু একটা সময় শাহিদ দেখেন নায়িকা আর নড়াচড়া করছেন না, মৃত। তখন তার এক আত্মীয় জানান যে ও রোবট। মৃত না। চার্জ ফুরিয়ে গেছে। রোবটের গল্প নিয়েই এই ছবি।
এই ছবিটি আগামী ৯ ফেব্রুয়ারি মুক্তি পেতে চলেছে ভ্যালেন্টাইন ডের ঠিক আগে। এই ছবিতে মুখ্য ভূমিকায় থাকবেন শহিদ কাপুর, কৃতি শ্যানন। অন্যান্য গুরুত্বপূর্ণ ভূমিকায় আছেন ডিম্পল কাপাডিয়া, ধর্মেন্দ্র, প্রমুখ। ছবিটির পরিচালনা করেছেন অমিত যোশী এবং আরাধনা শাহ। ছবিটির প্রযোজনা করেছেন লক্ষ্মণ উটেকর, জ্যোতি দেশপাণ্ডে, দীনেশ বিজন।

0 Comments